1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মৌলভীবাজার সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়ি ছড়া থেকে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরঞ্জি পুঞ্জির কাছে পাহাড়ি ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিপেন মুন্ডা কুরমা চা–বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে। মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুরঞ্জি পুঞ্জির কাছে পাহাড়ি ছড়ায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনেরা সেখানে গিয়ে মরদেহটি দীপেন মুন্ডার বলে শনাক্ত করেন। এ সময় তাঁর শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি কমলগঞ্জ থানায় জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দীপেনের বাবা প্রসাদ মুন্ডা বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা আছে কি না তা আমার জানা নেই। শেষকৃত্যানুষ্ঠান শেষে আমরা মামলা করব।’

ওসি ইফতেখার হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দীপেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর