1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শিশুর ভুল চোখে চিকিৎসা: জামিন পেলেন সেই চিকিৎসক

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পঠিত

শিশুর ভুল চোখে চিকিৎসা করা ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদারা বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। এদিকে জামিন পেয়েই আদালত পাড়ায় সাংবাদিকদের ওপর চড়াও হন তিনি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাকে জামিন দেন। এরপর তাকে আদালত থেকে বের করে নিয়ে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। তার সঙ্গে থাকা তার প্রতিষ্ঠানের কর্মীরা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন এবং নানা কটূক্তি করতে থাকেন। তারা সেখানে উপস্থিত সাংবাদিকদের ছবি তোলেন ও ভিডিও করে নিয়ে যান।

পরে সাংবাদিকদের সঙ্গে তাদের কয়েকজন কথা বলেন। তারা ডা. শাহেদারা বেগমককে একজন পরোপকারী চিকিৎসক হিসেবে দাবি করেন। মামলাকে ভুয়া বলে দাবি করেন।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশুর বাবা মাহমুদ হাসানের দায়ের করা মামলায় অভিযুক্ত নারী চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখে। পরে আদালত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর