1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

“জনতার অধিকার, আমাদের অঙ্গিকার” এই শ্লোগান নিয়ে কমিটি গঠনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা করেছে গণঅধিকার পরিষদ (জিওসি)। সুনামগঞ্জ জেলা শাখা কমিটির সাবেক সভাপতি মাও. আলী আজগর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন সুজন।

শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের পৌর বিপনী মার্কেটে অবস্থিত সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সভা চলে।

গণঅধিকার পরিষদ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বারী সিদ্দিকী-এর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিলেট জেলা সাবেক সভাপতি শাহ শামীম আহমদ অপু, সাবেক সদস্য সচিব জোবায়ের আহমদ তোফায়েল, সাবেক সাধারণ সম্পাদক সামাদ আজাদ।

জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, কমিটি সংশ্লিষ্ট শাহাব উদ্দিন সিহাব, আব্দুস সামাদ, রাজু মিয়া, কেএম ওমর ফারুক, মুজাহিদ মিল্টন, গোলাম কিবরিয়া, মিনহাজ তালুকদার, টিমন চৌধুরী, মাছুম আহমেদ, মজিবুর রহমান, হাসান আল মাহমুদ, রিপন মাহমুদ, আরিফুল হক, যুবনেতা হাসান আল মামুন প্রমুখ।

উপস্থিত ছিলেন, মতবিনিময় সভায় জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর