1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর উদ্যোগে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় হবিগঞ্জ ৫৫বিজিবি সদর দপ্তরে মাদক ধ্বংস করা হয়।

বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান জানান, হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা এবং মাধবপুর উপজেলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে গত ২৬ জুলাই ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আটককৃত ৭ কোটি ৪২ লাখ, ৩৬ হাজার ৩৩১ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৪,৭৫৬ বোতল বিদেশী মদ, ৩,৪৮৮ বোতল ফেন্সিডিল, ৯,৭৭৫ কেজি গাঁজা, ১,০২৫ ক্যান বিয়ার এবং ২,৮৮১ পিস ইয়াবা ট্যাবলেট। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রাহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের ভৌগলিক সীমানা সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তে নিরবচ্ছিন্ন টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা চোরাচালান, নারী ও শিশু পাচার, এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধ করছে। মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। যার ফলে আমার বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের পরামর্শ করে পরিবেশ ও সমাজ সুরক্ষার লক্ষ্যে ধ্বংসযোগ্য গাঁজা পরিবেশবান্ধব উপায়ে ধ্বংস করার একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছি। এ প্রক্রিয়ায় গাঁজার সাথে পরিমিত পরিমাণে বালি ও সিমেন্টের সংমিশ্রণে মাটি গর্ত করে মাটিতে চাপা দেওয়া হচ্ছে। এটি মাদকদ্রব্য ধ্বংসের নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং দেশের পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে।

তিনি বলেন, মাদক সেবন ও পাচারের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা মাদক নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ। এর জন্য সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় উপস্থিত বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজিদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হরিপদ দাস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর