1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গাজায় ইসরায়েলি হামলায় ১০ নিহত

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

হামাস পরিচালিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়। কিন্তু ‘প্রযুক্তিগত কারণে’ জিম্মিদের তালিকা পাঠাতে বিলম্ব হওয়ায় ইসরায়েলি বাহিনী আবার হামলা শুরু করেছে। এতে হামলা শুরুর প্রথম এক ঘণ্টায় ১০ জন নিহত হয়েছে।

হামাস চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে দাবি করে রবিবার সকাল সাড়ে ৮টার পর থেকে আবার বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

এতে এই ১০ জন নিহত হয়।
নিহতদের মধ্যে গাজা সিটিতে ছয়জন, উত্তরে তিনজন এবং রাফায় একজন নিহত হয়। আহত হয়েছে আরো ২৫ জন।

রাফাহ থেকে সংগৃহীত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা স্ট্রিপের দক্ষিণে লোকজন ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরে যাচ্ছে।

কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের সতর্ক করেছে যে তারা যেন বাফার জোন বা ইসরায়েলি সামরিক ঘাঁটি অথবা অবকাঠামোর কাছে না যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর