1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে র‌্যাবের জালে মাদক কারবারি

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৫২ বার পঠিত

সুনামগঞ্জে অভিযান চালিয়ে ভারতীয় মদ-গাঁজা জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে শনিবার মধ্যরাতে মাদক কারবারি নাঈম মিয়াকে (২৫) আটক করে র‌্যাব।

এসময় তার সঙ্গে থাকা ৩৪ বোতল ভারতীয় মদ ও ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে স্থানীয় থানায় মামলা রুজু করা হয়।

র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল তথ্য নিশ্চিত করে বলেন- র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকে বিভিন্ন ধরনের নৃশংস-ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়া যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাব সদস্যগন দেশপ্রেমে উদ্বেলিত হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মানে একনিষ্ঠ হয়ে নিরলসভাবে অর্পিত দায়িত্বপালন করে আসছে র‌্যাব। ফলে মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে র্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর