1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে লিসাস- এর পুরস্কার বিতরণ

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পঠিত

শায়খুল হাদিস আব্দুর রহিম (রাহ:) মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। লিসাস (লিখনী সাহিত্য সংসদ) সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিসাস-এর সভাপতি মাও. মাহবুব সালমান।

রবিবার বেলা ৩টায় জেলা শহরের পাবলিক লাইব্রেরি (শহীদ জগৎজ্যোতি পাঠাগার) মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানে ৫০ জন পরীক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরমধ্যে প্রথম হয়েছেন জামেয়া ইসলামিয়া ইমদাদুল উলুম অষ্টগ্রাম শাখাইতি মাদরাসার পরীক্ষার্থী মো. ওমর ফারুক। পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা পেয়েছেন তিনি। দ্বিতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা পেয়েছেন তারাপাশা নুরুল উলুম মহিলা মাদরাসার পরীক্ষার্থী মোছা. ফাইজা আক্তার ও একই মাদরাসার পরীক্ষার্থী খাদিজা বেগম তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা পেয়েছে।

লিসাস এর সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নুর আহমদ ও মাও. আব্দুল মালিক তোহা এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- দারুল উলুম দরগাহপুর মাদরাসার মোহাদ্দিস ও লিসাস এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাও. ইমদাদুল হক হাসারচরী, শায়খ আনোয়ার পাশা গাজিনগরী, সৈয়দ আবু আলী, দিলোয়ার হোসাইন, শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, তাহাজ্জুল হক আজিজ, মুফতি বদরুল আলম, এখলাছুর রহমান, দিলওয়ার হোসাইন, হাফিজ মাহমুদুল হাসান, মাও. আনোয়ার হোসাইন, শায়খ আব্দুল বছীর প্রমুখ।

কমিটির সাধারণ সম্পাদক রব্বানী হাসান জানান, সুনামগঞ্জের ৬৮টি মাদরাসার ২৯৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তন্মধ্যে ২৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫০ জন শিক্ষার্থী মেধা তালিকায় নির্বাচিত হলে আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কৃত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর