1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আনোয়ার হোসেন

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন চৌধুরী।

মো. আনোয়ার হোসেন চৌধুরী মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ (গণিতের অধ্যাপক) পদে সংযুক্ত ছিলেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের চারটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বোর্ডগুলো হলো যশোর, কুমিল্লা, সিলেট ও দিনাজপুর।

অন্যদিকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (গণিতের অধ্যাপক) মো. শামসুল ইসলাম কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর