1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক নুর আলম

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাড. মো. আব্দুল হক ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. নুরে আলম সিদ্দিকী (উজ্জ্বল) নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. এ.এস.এম মাহবুবুল হাছান তালুকদার।

রবিবার (১৯ জানুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মোহাম্মদ ছইল মিয়া ফলাফল ঘোষণা করেন।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- অ্যাড. মো. আফিজ মিয়া, অ্যাড. মোহাম্মদ হুমায়ুন কবির, অ্যাড. রজত কান্তি সরকার, অ্যাড. মো. জুলহাস মিয়া ও অ্যাড. মো. ছাইদুর রহমান তালুকদার।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মো. আজাদুর রহমান, সহ-সভাপতি পদে অ্যাড. মো. আবু বকর, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. জুবায়ের আবেদীন, অর্থ সম্পাদক অ্যাড. মোহাম্মদ মহসিন রেজা, পাঠাগার সম্পাদক অ্যাড. মো. মুশকিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক অ্যাড. ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. মো. আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. ফাতেমা আক্তার রেখা।

ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন অ্যাড. মোহাম্মদ ছইল মিয়া। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাড. কামাল হোসেন ও অ্যাড. জমির উদ্দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর