1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তাহিরপুরে ১৭২ বস্তা ভারতীয় কয়লা জব্দ

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সুনামগঞ্জের তাহিরপুর অভিযান চালিয়ে ১৭২ বস্তা ভারতীয় কয়লা জব্দ করেছে।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ এনএসআই টিম।

জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরণ গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এনএসআই টিম। প্রথমে ৫২ বস্তা কয়লা জব্দ করা হয় এবং পরবর্তী অভিযানে একই গ্রামের হুমায়ুন আহমেদ এর বসত বাড়ি থেকে ১২০বস্তা কয়লা জব্দ করা হয়। মোট ১৭২ বস্তা কয়লা জব্দ করে এনএসআই টিম। জব্দকৃত অবৈধ কয়লা গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এর উপস্থিতিতে একজন মেম্বার এর জিম্মায় রাখা হয়।

অভিযানে জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার,টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সাথে সমন্বয় করা হয়েছে বলে সুনামগঞ্জ এনএসআই টিম জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর