
বাংলাদেশ যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাওলানা সালিক আহমদের প্রবাস গমন উপলক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান , সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ,
যুবনেতা মাওলানা ওয়েস আহমদ ও ছাত্রনেতা আহমেদ মারজানসহ উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত সকল ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মাওলানা সালিক আহমদ বলেন, সল্প সময়ের নোটিশে আপনাদের বিশাল উপস্থিতি দেখে আমি সত্যি আনন্দিত আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আমার জীবনে স্বরণীয় হয়ে থাকবে।