1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় ছয়টি ইউনিয়নের কৃষক সমাবেশ শুরু

ফারুক আহমেদ, ধর্মপাশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পঠিত

বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গোলকপুর বাজার সংলগ্ন মাঠে জাতীয়তাবাদী কৃষকদল সুখাইড়পুর রাজাপুর উত্তর ইউনিয়ন এই কৃষক সমাবেশের আয়োজন করে।

এর আগে গত শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজার সংলগ্ন মাঠে ও সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের বাজার সংলগ্ন মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পাইকুরাটি ইউনিয়নের পাইকুরাটি বাজার সংলগ্ন মাঠে, সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সেলবরষ ইউনিয়নের সেলবরষ বাজার সংলগ্ন মাঠে ও বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ধর্মপাশা সদর ইউনিয়নের পূর্ব বাজার সংলগ্ন মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে ধর্মপাশা উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস. এম রহমত, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক বশির আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর