
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড হলিদাকান্দা গ্রামের বাসিন্দা হলিদাকান্দা দক্ষিণ পাড়া ছাত্র সমাজের উদ্যোগে হলিদাকান্দা নেওয়াজ নাইট মিনিবার ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে। ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস. এম রহমত প্রধান অতিথি হিসেবে এই খেলার উদ্বোধন করেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে হলিদাকান্দা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মৃত আলী নেওয়াজ সাহের বাড়ির সম্মুখস্থ মাঠে হলিদাকান্দা দক্ষিণ পাড়া ছাত্র সমাজ এই খেলার আয়োজন করে। এই খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে গ্রুপ অনুযায়ী প্রথম পর্ব খেলা শেষে সেমিফাইনাল খেলবে এর পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উকিলপাড়া জুনিয়র স্পোর্টিং ক্লাব বনাম হলিদাকান্দা দক্ষিণ পাড়া স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। এতে উকিলপাড়া জুনিয়র স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হলিদাকান্দা দক্ষিণ পাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয় লাভ করে।
খেলায় প্রধান রেফারীর দায়িত্বে ছিলেন ফজলুল হক এবং তফিকুল হক ও তুষার আহমেদ সহকারি রবফারীর দায়িত্ব পালন করেন।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আলী উছমান এর সভাপতিত্বে ও ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক এম হাবিবুল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস. এম রহমত, বিশেষ অতিথির ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মন্নাফ, একই ওয়ার্ডের সাবেক ইউপি আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক হাফিজুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন, শওকত আলী, জীবন আহমেদ, ফয়েজ আহমেদ, মামুন মিয়া সহ স্থানীয় দেড় থেকে দুই শতাধিক ফুটবল খেলা প্রেমী দর্শক।