1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাংলাদেশ বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

হুমকি পাওয়া ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানটিতে তল্লাশি চালিয়ে বোমা ও বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুরো বিমান ও যাত্রীদের সব ব্যাগেজ চেক করেও বোমা বা বোমাসদৃশ কোনো বস্তু কিংবা বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। তল্লাশি শেষ হয়েছে। হুমকি ও তল্লাশির বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বেবিচক এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া চেয়ারম্যান বলেন, আমাদের নিরাপত্তা যে কত সুসংহত, সেটা আমরা আজ বুঝিয়ে দিয়েছি। আমাদের প্রতিটি সদস্য আন্তরিকভাবে পরিস্থিতি মোকাবিলা করেছেন।

তিনি বলেন, এ ধরনের সংবাদ পাওয়ার পরপরই আমি নিজেসহ সব কর্মকর্তাকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। কোনো কিছু না পাওয়া গেলেও আমরা প্রতিটি তথ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করি। নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময়ই জিরো টলারেন্স।

এর আগে, এদিন সকালে বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতা জারি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর