1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে উন্নয়ন-অন্তরায় ও প্রতিকার নিয়ে ডিসির ব্যতিক্রমী উদ্যোগ

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পঠিত

হাওরাঞ্চলের রাজধানীখ্যাত সুনামগঞ্জের “উন্নয়ন-অন্তরায় ও প্রতিকার” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগনের উপস্থিতিতে সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সভাপতিত্ব করেন।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সুনামগঞ্জের “উন্নয়ন-অন্তরায় ও প্রতিকার” শীর্ষক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিতভাবে মতামত তুলে ধরেন উপস্থিতিগন।

অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, বিরোধা রানী রায়সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

এদিকে, জেলা প্রশাসন আয়োজিত উন্নয়নের লক্ষ্যে ব্যতিক্রমী এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ অনেকে।

উল্লেখ্য, জেলা প্রশাসক হিসেবে ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া যোগদানের পর থেকে পিছিয়েপড়া হাওরাঞ্চলের এ জনপদে উন্নয়নের লক্ষ্যে একনিষ্ঠ হয়ে নিরলসভাবে কাজ করার জন্য অঘোষিতভাবে ডায়নামিক-আদর্শিক জেলা প্রশাসক হিসেবে তাঁকে বলা হয়ে থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর