1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আমার মেধা-শ্রম কাজে লাগিয়ে সুবিপ্রবি’কে সর্বোচ্চ উচ্চতায় নিতে চাই:ভিসি

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২১৬ বার পঠিত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন “লেখাপড়া শিখে একজন ভালো মানুষ হতে হবে, একজন ধৈর্যশীল মানুষ হতে হবে, একজন সহানুভূতিশীল মানুষ হতে হবে”।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযেগিতা, পুরস্কার বিতরণ, নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভিসি ড. নিজাম উদ্দিন বলেন, আমার সম্পূর্ণ মেধা-শ্রম কাজে লাগিয়ে সুনামগঞ্জবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়’কে সর্বোচ্চ উচ্চতায় নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন হয় তাই করবো। এখানে আমার ব্যক্তিগত কোন এজেন্ডা নেই। আমার এজেন্ডা একটাই, সাস্টের আদলে গড়ে তুলে সাস্টের চাইতেও অন্যতম একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমার সাধনা থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আবু নোমান মো. শফিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সুনামগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রাজু আহমেদ রমজান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর