1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঐক্যবদ্ধভাবে কাজ করে জমিয়তকে শক্তিশালী করতে হবে: তালহা আলম

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২৮১ বার পঠিত

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম বলেছেন, রাজনৈতিক কাফেলা হিসেবে জমিয়ত ইসলামী অনেক দলের চেয়ে এগিয়ে। যে দলগুলো বিএনপির সাথে জোটে ছিল তারা একে একে বিএনপিকে ছেড়ে গেলেও আমরা ৫ সেকেন্ডের জন্যও বিএনপিকে ছেড়ে যাইনি। সেই ২০০১ সাল থেকে এখনো আছি৷ আমরা বিএনপির সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলা শাখার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ তালহা আলম বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জমিয়তকে আরও শক্তিশালী করতে হবে৷ যারা প্রপাগান্ডা ছড়াচ্ছেন তাদেরকে বলতে চাই অন্যের সমালোচনা না করে নিজের কাজ করুন৷ আপনারা আপনাদের কাজ করুন আমরা আমাদের কাজ করছি। আমি বিশ্বাস করি সবাই মিলেমিশে কাজ করলে জমিয়ত আরও এগিয়ে যাবে৷

অভিষেক অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মনির আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, সুনামগঞ্জ জেলা যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত কাউন্সিল বাস্তবায়ন কমিটির মাওলানা ওয়েছ আহমদ, সুনামগঞ্জ ছাত্র জমিয়তের আহবায়ক ছাত্র নেতা সুহাইল আহমদ , যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখা কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহমেদ মারজান , উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সদস্য সচিব আখতার হুসাইন ও শান্তিগঞ্জ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আনসারসহ আরও অনেকে৷

এসময় উপস্থিত ছিলেন, জমিয়তের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর