1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩০ বোতল মদ উদ্ধার

মুরাদ হাসান, জৈন্তাপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে মডেল থানা পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারিকাঠা ইউনিয়নের ভিত্রিখেল উত্তর এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গ্রামীন ফোনের টাওয়ার সংলগ্ন পাকা রাস্তা থেকে একটি কার্টন উদ্ধার করে। পরে কার্টনে রাখা ৩০ বোতল অফিসার চয়েজ ব্রান্ডের বিদেশি মদ আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকের সাথে থাকা কারবারি দৌড়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে একজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর