1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেট সদরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১১১ বার পঠিত

স্টাফ রিপোর্টার:-তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সিলেট সদর উপজেলা পরিষয়ের আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিলেট সদর উপজেলা পরিষদের শাহীঈদগাহ (প্রস্তাবিত মিনি স্টেডিয়াম) দিনব্যাপী ফুটবল খেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে ।

টুর্নামেন্ট জাতীয় সংগীত ও বেলুন উড্ডয়নের মাধ্যমে খেলার শুভ সূচনা করেন সিলেট সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মিজ খোশনূর রুবাইয়াৎ ।

খেলায় সদর উপজেলার সাতটি ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহণ করে । খেলায় টুকেরবাজার ইউনিয়ন রিজার্ভে সেমি ফাইনালে পৌছে যাওয়ায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ট্রাইবেকারে জালালাবাদ ইউনিয়নকে হারিয়ে কান্দিগাঁও ইউনিয়ন সেমি ফাইনালে পৌছায় ।

২য় ম্যাচে মোগলগাঁও ইউনিয়নকে হারিয়ে খাদিমনগর ইউনিয়ন সেমি ফাইনালে পৌছায় । ৩য় ম্যাচে হাটখোলা ইউনিয়নকে পরাজিত করে খাদিমপাড়া ইউনিয়ন সেমিফাইনালে পৌছায়। ১ম সেমিফাইনালে টুকেরবাজার ইউনিয়নকে হারিয়ে খাদিমপাড়া ইউনিয়ন ফাইনালে পৌছায়।

অন্যদিকে খাদিমনগর ইউনিয়ন দল কান্দিগাঁও ইউনিয়নকে হারিয়ে ফাইনালে পৌছায় । ফাইনাল ম্যাচে ১-০ ব্যবধানে খাদিমপাড়া ইউনিয়ন বিজয়ী হয় ।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি মিজ খোশনূর রুবাইয়াৎ, উপজেলা নির্বাহী অফিসার, সিলেট সদর, সিলেট সর্বোচ্চ গোল দাতা, ম্যাচসেরা খেলোয়াড়, রানার্স আপ দল ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ।

উক্ত খেলা পরিচালনা ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মৎস কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), সদর উপজেলা বিএনপি সভাপতি, খাদিমপাড়া ইউনিয়ন, কান্দিগাঁও ইউনিয়ন, টুকেরবাজার ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ছাত্র প্রতিনিধি, তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর