1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে সড়কে ঝড়লো ভাইয়ের প্রাণ, আহত ৩ বোন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত

ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় লোকনাথ বনিক নামে যুবকের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ জেলা শহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা প্রদীপ বণিকের ছেলে তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর ওয়েজখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যায় সিএনজি চড়ে ৩ বোনকে নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন লোকনাথ বণিক। ওয়েজখালী এলাকায় গিয়ে একটি থামানো ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লোকনাথ বণিকের মৃত্যু হয়। আহত হন তার ৩ বোন।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের পাশে থাকা ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় লোকনাথ বনিক নামে যুবকের মৃত্যু হয়। এসময় সঙ্গে থাকা ৩ বোন আহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর