
তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়ন এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যাক্তিরা হলেন- চট্টগ্রাম সাতকানিয়া এলাকার জিয়াউর রহমান মুন্না (৪০) ও ডাবলমুরিং থানা এলাকার মো তারেক উদ্দিন (৩৮)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টায় তামাবিল হাইওয়ে পুলিশ ফোর্স তামাবিল মহাসড়কের কাটাগাঙ এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ভারতীয় চকলেটসহ দুইজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি জানান, এ ঘটনা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক হওয়া দুইজনকে পুলিশ পাহারায় শনিবার সকাল আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন তিনি।