1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম

পর্দা উঠছে সুনামগঞ্জ শিল্প-পণ্য বাণিজ্য মেলার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

সুনামগঞ্জে বসছে শিল্প-পন্য বাণিজ্য মেলা। জেলা প্রশাসন আয়োজিত, জেলা পুলিশের সহযোগিতায় ও বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানী সোসাইটির ব্যবস্থাপনায় মেলার উদ্বোধন হবে।

রবিবার (২৬ জানুয়ারি) শহরতলীর ষোলঘর জেলা ক্রীড়া সংস্থার মাঠে চলা মাসব্যপী মেলায় থাকছে অন্তত দেড়শ স্টল। এছাড়া শিশুদের বিনোদনের জন্য থাকছে নানা আয়োজন।

অন্যদিকে, প্রবেশ টিকেটের উপরে প্রতিদিন রাত ১০টায় আকর্ষনীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্র অনুষ্ঠানে পর্যায়ক্রমে পুরস্কার হিসেবে থাকছে কার, মোটরসাইকেল, টিভি-ফ্রিজসহ অসংখ্য আকর্ষনীয় পুরস্কার।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ বেনারশী মুসলিম এন্ড জামদানী সোসাইটির সভাপতি এমএ মইন খাঁন বাবলু। তিনি আশাবাদী এবার মেলায় অন্যান্য বছরের তুলনায় দর্শনার্থীদের আগমন ঘটবে বেশি।

এর আগে গেল ২৫ ডিসেম্বর মেলা অবকাঠামো কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সঞ্জিত কুমার দাস, সদর মডেল থানার ওসি তদন্ত মনিবুর রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রওনক আহমদ বখত, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইমন দোজা, সদস্য সচিব মেহেদী হাসান সাকিব প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর