1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ২ কোটি ৭ লাখ ৫০ হাজার ৬২৫ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবাগত রাত ও শনিবার সকালে ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

শনিবার দুপুরে বিজিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, কালাসাদেক, কারাইরাগ ও পাথরকোয়ারি বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ডালিম, কমলা, চিনি, ক্রিম, রিং গার্ড, ফেসওয়াশ, সানগ্লাস, চকলেট, ক্যান্ডি, জিলেট ব্লেড কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করেছে বিজিবি।

জব্দকৃত মালামালের আনুামানিক মূল্য ২ কোটি ৭ লাখ ৫০ হাজার ২৫ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান-সীমান্ত সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর