1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ইবতেদায়ি শিক্ষকদের পাশে দাঁড়ালেন হাসনাত

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানান তিনি।

পোস্টে হাসনাত বলেন, ইবতেদায়ি শিক্ষকসহ বাংলাদেশে সামগ্রিক শিক্ষকসমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত। ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানাই। এটা কোনোভাবেই কাম্য নয়।

দুপুরে শাহবাগে জলকামান নিক্ষেপ করলেও রাস্তা থেকে সরে যাননি শিক্ষকরা।

এতে কয়েকজন মাদরাসা শিক্ষক আহত হয়েছেন। পুলিশ চারুকলার মোড়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। কাউকে শাহবাগের দিকে যেতে দিচ্ছে না। অন্যদিকে শিক্ষকরা রাস্তায় বসে পড়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শিক্ষকরা জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শিক্ষকরা ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’, ‘আমার ভাই আহত কেন—প্রশাসন জবাব চাই’, ‘চাকরি আছে বেতন নাই—এমন কোনো দেশে নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। অন্য পাশে পুলিশ লাঠিসোঁটা হাতে দাঁড়িয়ে রয়েছে।

চাকরি জাতীয়করণসহ ছয় দফা দাবিতে রবিবার সকাল থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ইবতেদায়ি শিক্ষকরা। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা।

পরে তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছলে পুলিশ জলকামান নিক্ষেপ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর