1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ২৯৮ বস্তা চোরাই চিনিসহ আটক ২

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় পাথর বোঝাই ট্রাকের নিচে লুকিয়ে পাচারকালে ২৯৮ বস্তা চিনি উদ্ধার ও দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকা থেকে এসব মালামাল জব্দ করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।

আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর থানার পানিছড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৩৭) ও সিলেটের জৈন্তাপুর থানার খান চা বাগান এলাকার মৃত দাইয়া পীরের ছেলে মো. জালাল (৩২)।

জব্দকৃত চিনির বাজারমূল্য- ৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা এবং ট্রাকের মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে মালামালের মালিক সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মো. জয় (৩৭) বলে জানায় তারা। আটক মালামাল ও ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ (রঃ) থানার এফআইআর মামলা দায়ের করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর