1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বসতঘরের বাঁশের তীরের সাথে গলায় ফাঁস লাগানো এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন এটি আত্মহত্যা দাবি করলেও বাবার বাড়ির পক্ষ থেকে বলা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ

নিহত গৃহবধূ উত্তর গাজীনগর গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী রাজিয়া বেগম (২২)। এই ঘটনা নিহত গৃহবধূর মা ও ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে জিজ্ঞাবাদের জন্য তার স্বামী আজিজুল মিয়া ও শ্বশুর আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতের যেকোনো একসময় বসতঘরের বাঁশের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগান ওই গৃহবধূ। এরপর তার স্বামী আজিজুল মিয়া ঘটনাস্থলে এসে গলা থেকে ফাঁসির রশি খুলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর