1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আল আকসা প্রাঙ্গণে কাটলো ফিলিস্তিনিদের শবে মেরাজ

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৫১ বার পঠিত

মসজিদুল আকসায় কয়েক হাজার ফিলিস্তিনি জোহর নামাজ আদায় করেছেন। সোমবার (২৭ জানুয়ারি) তারা আল আকসায় জোহর নামাজ আদায় করেন। এ দিন তার আল আকসার প্রশস্ত প্রাঙ্গণে মেরাজের স্মরণে আলোচনা সভা করেছেন।

মসজিদে ভেতরে মুসল্লিদের উপস্থিতিতে ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ইমামরা অংশ নিয়েছেন। প্রতি বছর রজব মাসের ২৭ তারিখকে মেরাজের ঘটনা স্মরণ করার জন্য নির্ধারণ করেছে ফিলিস্তিনের ফতোয়া বোর্ড। এই সময় অবৈধ বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে মসজিদুল আকাসায় হামলা করা হয় না।

এ সময় জারুজালেম, ও আশপাশ থেকে আাসা পরিবারগুলো মসজিদের সীমানার বাইরে মূল প্রাঙ্গণ ঘুরে দেখেন, শিশুরা খেলায় মেতে উঠে।

ইসরা বলা হয়, ইসলামের নবী মুহাম্মদ সা.-এর মক্কা থেকে মসজিদুল আকসার সফরকে। আর মেরাজ বলা হয়, বায়তুল মুকাদ্দাস থেকে সাত আসমান পর্যন্ত রাসূল সা.-এর ঊর্ধ্বলোকের ভ্রমণকে। মেরাজের ঘটনা হিজরতের আগে সংঘটিত হয়েছিল। তবে এর সঠিক তারিখ নিয়ে আলেমদের মাঝে মতানৈক্য রয়েছে।

সোমবার সহস্রাধিক মুসল্লি মসজিদুল আকসায় জোহরের নামাজ আদায় করেছেন। মসজিদুল আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপস্থিতি। শবে মেরাজ উপলক্ষে ফিলিস্তিনে সরকারী ছুটি পালন করা হয়। কুব্বাতুস সাখরা থেকে রাসূল সা. ঊর্ধ্ব ভ্রমণ শুরু করেছিলেন বলে ধারণা করা হয়।

সোমবার মেরাজের স্মরণে আল আকসা প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন ফিলিস্তিনিরা। খেলায় মেতে উঠেছে শিশুরা। সূত্র: আল জাজিরা অ্যারাবিক

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর