1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় পিআইসি কমিটির সভাপতি ও সদস্য সচিবদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা

ফারুক আহমেদ, ধর্মপাশা, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওরের সংশোধিত কাবিটা নীতিমালা-২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরে গঠিত ৮৬টি পিআইসি কমিটির সভাপতি ও সদস্য সচিবদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় সভাপতিত্ব করেন।

উপজেলা সদস্য সচিব জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা পিআইসি মনিটরিং কমিটির সদস্য ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তানজিদা আজাদ সম্পা, ৫৮নং পিআইসির সভাপতি আবুল বাশার, ৮০নং পিআইসির সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, পিআইসি কমিটির সভাপতি সদস্য সচিবদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা শেষে আরও বলেন এখানে আমি নতুন এসেছি আপনারা সকল কাজে আমাকে সহযোগীতা করবেন এবং দ্রুত সময়ের মধ্যেই বিলের চেক দিয়ে দেওয়া হবে বলে আসস্থ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর