1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মৌলভীবাজারে ভারতীয় যুবক আটক

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত থেকে মো. রাহুল উদ্দিন (২১) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকাল ৮টায় তাকে আটক করা হয়। তিনি ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর গ্রামের গয়েস মিয়ার ছেলে।

বিজিবি জানায়, সে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের অভ্যন্তরে ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মো. রাজু আহমেদের বাড়িতে আত্মগোপনে এমন তথ্যে ওই বাড়িতে অভিযান চালায় ৫২ বিজিবি’র বিয়ানীবাজার ব্যাটালিয়নের ফুলতলা বিওপি’র টহলদল। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে রাজু পালিয়ে গেলেও ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।

৫২ বিজিবি’র বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান (পিপিএম) মানবজমিনকে জানান, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক চোরাচালান এবং মানবপাচারের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে সে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল। আটককৃত ভারতীয় নাগরিককে জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর