1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাড্ডু খেতে গিয়ে নিহত ৬, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

ভারতের উত্তরপ্রদেশের বাগপতে একটি ধর্মীয় অনুষ্ঠানে বাঁশের তৈরি মঞ্চ ভেঙে ছয় জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। মঞ্চটিতে অতিরিক্ত মানুষ ওঠায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) জৈন সম্প্রদায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। যেখানে লাড্ডু বিতরণ করার ঘোষণা দেয়া হয়। স্থানীয়রা এই ঘোষণা শুনে লাড্ডু আনার জন্য ওই মঞ্চে ভিড় করলে এই দুর্ঘটনা ঘটে।

বাগপত পুলিশ প্রধান অর্পিত বিজয়বর্গীয় জানিয়েছেন, দুর্ঘটনার পরই অ্যাম্বুলেন্স এনে আহতদের চিকিৎসার জন্য হাতপাতালে নিয়ে যাওয়া হয়। যারা সামান্য আহত হয়েছেন তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক আসমিতা লাল বলেন, গত ৩০ বছর ধরে স্থানীয় সম্প্রদায় ‘লাড্ডু মহোৎসব’ পালন করে আসছে। এবারও ওই অনুষ্ঠান পালন করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার খবর জানার পরই কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে ছয় পুলিশ কর্মকর্তা রয়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে। এছাড়া তাদের সঙ্গে স্থানীয়রাও যোগ দিয়েছেন। খবর এনডিটিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর