
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদে ব্যতিতে জানিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা প্রতাপপুর, পান্থুমাই, মিনাটিলা, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, কালাইরাগ, কালাসাদেক এবং নোয়াকোট বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কমলা, চিনি, হোয়াইট টোন ক্রিম, শুটকি, শীতের কম্বল, মেহেদী, জিরা, কিসমিস, মদ, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
আটককৃত মালামাল প্রায় একষট্টি লক্ষ টাকা পরিমাণ হবে বলে জানা গেছে।
অধিনায়ক সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।