1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ বাঁধের কাজে অনিয়ম সহ্য করা হবে না: জেলা প্রশাসক

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পঠিত

 

দিনব্যাপী কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সোমবার দিনভর কর্মসূচির শুরুতে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু কিশোর কর্ণার উদ্বোধন করেন। এরপর উপজেলার বৃহৎ বোরো ফসলী করচার হাওর, আঙ্গারুলী হাওর, হালির হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন তিনি।

বাঁধ পরিদর্শনের সময় কাজের গুণগতমান ও অগ্রগতির তদারকি করেন। বাঁধের যথাযথ কমপেকশন দ্রুত শেষ করার তাগিদ দেন ডিসি।
তিনি বলেন- বাঁধের কাজে অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন ডিসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, পাউবোর (পানি উন্নয়ন বোর্ড) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা সদর মুক্ত মঞ্চে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন এবং মেলার স্টল পরিদর্শন করেন। বিকালে উপজেলা নির্বাহী কার্যালয়, উপজেলা ভূমি অফিস, ক্যাম্প ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে ‍উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর