1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জেলা কর্মী সম্মেলন উপলক্ষে শান্তিগঞ্জ জামায়াতের প্রচারণা মিছিল

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পঠিত

১লা ফ্রেব্রুয়ারি সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেলে শান্তিগঞ্জ বাজারের দক্ষিণ দিক থেকে এ মিছিল শুরু হয়ে মিছিলটি সদরপুর রোডের উত্তরে প্রেসক্লাব মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ মোড়, থানার মোড়সহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আবু খালেদ, সেক্রেটারি দিলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি আসাদুজ্জামান, শ্রমিক কল্যাণ সেক্রেটারি মামুন আহমদ, ইউনিয়ন জামাতের পশ্চিম পাগলার সভাপতি কাজী নরুল হক, পাথারিয়া ইউনিয়নের সভাপতি শমশের আলী, পূর্ববীরগাঁও ইউনিয়নের সভাপতি মাসুম আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ক্বারী আলফাজ উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়নে সভাপতি কবির হোসেন প্রমূখ।

নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আগামী ১ তারিখের কর্মী সম্মেলন সফল করার জন্য সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর