1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ভারতীয় ৫ গরুসহ আটক ১

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পঠিত

সিলেট মহানগরীর বাদাঘাট এলাকা থেকে চার লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় গরুর চালানসহ একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জালালাবাদ থানা পুলিশের অভিযানে এই চালান জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জুবের আহমদ (৪০) গোলাপগঞ্জ থানার খর্দ্দাপাড়া গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক-নির্দেশনায় জালালাবাদ থানাধীন কম্পাউন্ড মেইন গেইট সংলগ্ন বাদাঘাট-তেমুখী পাকা রাস্তায় চেকপোস্ট বসায় পুলিশ। পরে দুপুর ১২টার দিকে বাদাঘাট থেকে আসা ভারতীয় গরু বোঝাই একটি নীল ও হলুদ রঙের মিনি পিকআপ (রেজি নং- সিলেট-ন-১১-২১৭৮) থামানোর সংকেত দেয় পুলিশ। তখন পিকআপচালক পালানোর চেষ্টা করলে ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পিএসআই (নি.) আহসান উল্লাহ ও এএসআই (নি.) কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পিকআপ থেকে লাল রঙের ২টি, বাদামি রঙের ২টি ও সাদা রঙের ১টি বলদ জব্দ করা হয়েছে। জব্দ করা বলদগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা। আটক জুবের আহমদ জিজ্ঞাসাবাদে জানায় যে, এই অপরাধে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন। উক্ত ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর