1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধরাবপুর এলাকার আহমদপুর হাই স্কুলের দক্ষিণ পাশে এক আমবাগান থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- জুয়েল মিয়া (৪০) মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আউশ মিয়ার ছেলে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী ও আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানায় ডিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে ডিবির এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ডিবির দল আগে থেকে সেখানে ওত পেতে ছিল। ভারত থেকে গাঁজা নিয়ে আসার সময় একদল মাদক পাচারকারীকে ধাওয়া দেয় ডিবি। সবাই পালিয়ে গেলেও জুয়েল মিয়াকে আটক করা সম্ভব হয়।

হবিগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, অভিযানে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

গ্রেফতার জুয়েলের বিরুদ্ধে ইতিমধ্যে ৮-১০টি মাদক ও ডাকাতি মামলা চলমান রয়েছে। এ ছাড়াও সে এক মামলায় পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি। এখন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর