1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের আইনের আওতায় আনা হবে

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পঠিত

৩১ জানুয়ারির পর কেউ অবৈধভাবে দেশে থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অবৈধ বিদেশিদের বিষয়ে ৩১ জানুয়ারির পর আর কি করা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো দেশে যেতে হলে একটি ভিসার মেয়াদ নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ের বেশি কেউ সে দেশে অবস্থান করলে তাকে জরিমানা দিতে হয়। এই জরিমানাটা আমরা পাঁচগুণ বাড়িয়েছি, আগে দিনপ্রতি ২০০ টাকার স্থানে আমরা এক হাজার টাকা নির্ধারণ করেছি। আগে ছিল আপনি যতদিন অবৈধভাবে থাকেন না কেন সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা করা যেত। সে আইনটাও উঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এখন প্রতিদিন হিসেব করে জরিমানা দিতে হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত যে যেতে চায় যেতে পারবে। এরপরও যদি কেউ থেকে যায় তাকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর