1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত করল বিমান

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

হজ ফ্লাইটকে অগ্রাধিকার দিতে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িক স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার (২৯ জানুয়ারি) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং উড়োজাহাজ স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত করা হয়েছে। হজ কার্যক্রম শেষে আগামী ১১ জুলাই থেকে স্বাভাবিক সময়ের মতো ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।

এই রুটের ১১ জুলাই পরবর্তী টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানায় বিমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকিট যদি কেউ ক্রয় করে থাকেন তাহলে চাহিদা মোতাবেক টিকিট কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড নেওয়া যাবে অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করা যাবে।

যাত্রীরা চাইলে ম্যানচেস্টার রুটের টিকিট বিনামূল্যে লন্ডন রুটেও পরিবর্তন করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। ফিরতি ফ্লাইটের ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর