1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ডিবির জালে দুই জুয়াড়ি

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

সিলেট নগরীর কালিঘাট এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ শিলং তীরের দুই জুয়াড়িকে আটক করেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কালিঘাট পিয়াজপট্টির বাণিজ্য ভবনের পেছনে নদীর পাড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের নুর ইসলামের ছেলে তোরাব (৩০) ও সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর গ্রামের কৃষ্ণ পালের ছেলে কৃপেষ পাল (৩০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারতীয় অনলাইন তীর শিলং জুয়াখেলার বোর্ড হতে তীর শিলং খেলায় ব্যবহৃত হিসাবের কাগজ ও টুকেন উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ করা হয়েছে। আটক জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর