1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টিকটক করায় মেয়েকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬০ বার পঠিত

পাকিস্তানে এক বাবা তার কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করেছেন। তিনি স্বীকার করেছেন, মেয়ের টিকটক ভিডিও নিয়ে তার আপত্তি ছিল। এর জেরে মেয়েকে হত্যা করেছেন।

আনোয়ার-উল-হক সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে পরিবারসহ পাকিস্তানে ফিরে আসেন।

মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় তিনি তার মেয়ে হীরাকে গুলি করে হত্যা করেন। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। খবরে বলা হয়, আনোয়ার-উল-হক তার ১৩ থেকে ১৪ বছর বয়সী মেয়ে হীরা আনোয়ারকে গুলি করেছেন বলে পুলিশ জানিয়েছে। আনোয়ার-উল-হকের মার্কিন নাগরিকত্ব রয়েছে।

তার মেয়েও মার্কিন নাগরিক।
আনোয়ার-উল-হক প্রথমে তদন্তকারীদের বলেছিলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার মেয়েকে গুলি করে হত্যা করেছে। তবে পরে স্বীকার করেন, তিনিই মেয়েকে হত্যা করেছেন।

স্বীকারোক্তিতে আনোয়ার-উল-হক বলেন, ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তার মেয়ের পোস্টগুলো তিনি দেখেছেন।

এগুলো তার কাছে ‘আপত্তিকর’ মনে হয়েছে।
পুলিশ বলেছে, হীরা অনার কিলিংয়ের শিকার হয়েছে কি না, তাসহ অন্য সব দিক তারা খতিয়ে দেখছে। পাকিস্তানে ‘অনার কিলিং’ নতুন নয়।

মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্য মতে, দেশটিতে প্রতিবছর কথিত অনার কিলিংয়ের নামে শত শত মানুষ হত্যার শিকার হয়। হত্যার শিকার যারা হয়, তাদের বেশির ভাগই নারী।

অনার কিলিংয়ে সাধারণত প্রাণ হারানো ব্যক্তির আত্মীয়-স্বজনেরাই জড়িত থাকেন। তারা বলে থাকেন, পরিবারের সম্মান রক্ষার্থে এই কাজ (হত্যা) করেছেন তারা। আনোয়ারুল তার পরিবার নিয়ে ২৫ বছর যুক্তরাষ্ট্রে ছিলেন। পরিবারটি পাকিস্তানে ফিরে আসার আগে থেকেই হীরা টিকটকে ভিডিও পোস্ট করা শুরু করেছিল। এই হত্যায় জড়িত থাকার অভিযোগে হীরার বাবার শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছে।

বিচারে অনার কিলিং প্রমাণিত হলে, আসামিরা দোষী সাব্যস্ত হলে, তাদের বাধ্যতামূলকভাবে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। আইনে পরিবর্তন এনে ২০১৬ সালে সাজার এই বিধান চালু করা হয়। এর আগের বিধানে ভুক্তভোগীর পরিবার ক্ষমা করলে আসামিরা কারাদণ্ড এড়াতে পারতেন। সূত্রে: বিবিসির

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর