1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ভারতীয় কমলা জব্দ আটক ২

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

সিলেট মহানগরের শাহপরাণ থানার মুরাদপুর এলাকা থেকে ৫১৬ ক্যারেট ভারতীয় কমলা জব্দ করেছে পুলিশ। এর ওজন ১০ হাজার ৬২ কেজি। এ সময় দুজনকে আটকের পাশাপাশি একটি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমলা জব্দের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। আটক দুজন হলেন ট্রাকের চালক রাজশাহীর দামকুঁড়া থানার জালালপাড়া গ্রামের মো. মাসুদ রানা (৩৩) এবং চালকের সহযোগী কাশিয়াডাঙ্গা থানার হরিপুর গ্রামের মো. জুয়েল বাবু (৩২)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশের অভিযানে ৫১৬ ক্যারেট ভারতীয় কমলা জব্দ করা হয়েছে।

জব্দ কমলার মূল্য ১৮ লাখ ১১ হাজার ১৬০ টাকা। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টার দিকে মুরাদপুর পয়েন্টের পাকা রাস্তায় তল্লাশি কার্যক্রম চালানোর সময় একটি ট্রাক আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ভারতীয় কমলা জব্দ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর