1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ইউক্রেনে ভয়াবহ হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৪ বার পঠিত

ইউক্রেনে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনজুড়ে ১২৩টি ড্রোন এবং ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। আবাসিক ভবন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নির্বিচারে চালানো এসব হামলায় ১৮টি আবাসিক ভবন, একটি স্কুল ও জ্বালানি অবকাঠামো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিধ্বংসী এ মিসাইল আক্রমণ ইউক্রেনের জ্বালানি শক্তির অবকাঠামোকে লক্ষ্য করেই চালানো হয়েছিল এবং তারা একদিনে ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে, রাশিয়ার অর্ধেকের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় চার শিশুসহ ১৬ জন আহত হয়েছে। হামলায় অন্তত ১৮টি ভবন, একটি কিন্ডারগার্টেন এবং জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ থামলেও এ বছর তাদের নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এছাড়া রাশিয়া আবারও ইউক্রেনে হামলা চালাবে না এমন নিশ্চয়তা চায় কিয়েভ। সূত্রে: রয়টার্স

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর