1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

দোয়া চাইলেন সারজিস আলমের শ্বশুর

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের বিয়ের দু-দিন পর দোয়া চেয়েছেন তার শ্বশুর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. লুৎফর রহমান।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দোয়া চান তিনি।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) লুৎফর রহমানের বড় মেয়ে শারমিন আক্তার রাইতার সঙ্গে বিয়ে হয় সারজিস আলমের।

পেশাগত কারণে সারজিসের শ্বশুর লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা নামক এলাকায়। সারজিস আলমের স্ত্রী রাইতা পবিত্র কোরআনের একজন হাফেজ এবং তিন ভাই বোনের মধ্যে বড়। তিনি সবসময় পর্দা মেনে চলায় মিডিয়ায় তার কোনো ছবি প্রকাশ হয়নি।

সারজিস আলমের শ্বশুরের পোস্টেটি হুবহু তুলে ধরা হলো:

আলহামদুলিল্লাহ। আমার মেয়ে রাইতার শুভবিবাহ সম্পন্ন হয়েছে। উভয়পক্ষের পরিবারবর্গের উপস্থিতিতে সীমিত পরিসরে গাজীপুরের ভাওয়াল বনভূমির গহীনে রাজেন্দ্র ইকো রিসোর্টে গত শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) আছর নামাজ শেষে মসজিদে বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আমার পারিবারিক, পেশাগত রাজনৈতিক, একাডেমিক এবং সামাজিক বলয়ে অনেক ঘনিষ্ঠজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী রয়েছেন। দুঃখজনক হলেও সত্যি, বিশেষ কিছু সীমাবদ্ধতা এবং নীতিগত কড়াকড়ির কারণে তাদেরকে নিমন্ত্রণ করা এমনকি অধিকাংশ মানুষকে জানানোও সম্ভব হয়নি।

তিনি দুঃখ প্রকাশ করে লিখেন, আমি এ জন্য গভীর দুঃখ এবং অনুতাপ প্রকাশ করছি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবাইকে বিশেষ অনুরোধ করছি। কথা দিচ্ছি, আসন্ন রমজানের পরে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে বড় পরিসরে আনুষ্ঠানিক বিবাহোত্তর জমকালো প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজনে সবাইকে নিমন্ত্রণ করা হবে। নব দম্পতির শুভকামনায় আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর