1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখা পৌর যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪৭ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় যুব কল্যাণ পরিষদের পৌর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ে পরিষদের সভাপতি ছায়েদ আহমদ ছাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদ সারওয়ার মান্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পৌর যুবকল্যাণ পরিষদের উপদেষ্টা ও পৌর জামায়াতে ইসলামীর সভাপতি জুবায়ের আহমদ, প্রভাষক তারেক আহমদ।

সম্মেলনে ছায়েদ আহমদ ছাদকে সভাপতি ও তাওহিদ সারওয়ার মান্নাকে সাধারণ সম্পাদক মনোনীত করে পৌর যুবকল্যাণ পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

পরিষদের পদপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি নাহিদ বখত ও মোস্তাক আহমদ, সহ-সাধারণ সম্পাদক কাওছার আহমদ, অর্থ সম্পাদক জাকির হোসেন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, প্রচার সম্পাদক মান্না আমিন, অফিস সম্পাদক আলী হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক জাবেদ আহমদ, ক্রীড়া সম্পাদক উজ্জল হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ওয়াজেদ পারভেজ, মিডিয়া সম্পাদক রেদওয়ান আহমদ ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর