1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর ভারত সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান। এর আগে ২ ও ৩ ফেব্রুয়ারি পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক এসব অভিযানে ১০০ বোতল ভারতীয় মদ ও ৩১.৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার হয়। যার মূল্য ২ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা।

এরমধ্যে তেলিয়াপাড়া বিওপির টহল দল জেলার মাধবপুর উপজেলার ১৭নং চা-বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানের চোরাকারবারিরা পালিয়ে গেলে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

গুইবিল বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার ডুলনা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে ৩১.৯ কেজি ভারতীয় গাঁজা। বাল্লা বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৬৪/১৬-এস সংলগ্ন খোয়াই ফ্রন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় উদ্ধার হয় ৭ বোতল ভারতীয় মদ।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সবসময় দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর