1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে মাদকসহ ৫ জন আটক

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ৫ জন আটক হয়েছেন।

আটককৃতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের ফজলুল হকের ছেলে শামসুল হক উজ্জ্বল (৩৫), সাহেব আলির ছেলে আরশ আলি (৪০), তাজপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মারাজ মিয়া (২৫), ফতেহপুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে ওলি মিয়া (৩০), ইয়াজ উদ্দিনের ছেলে কামাল মিয়া (৪০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ পিস ইয়াবা, ইয়াবা রাখার কালো প্যাকেট, ২০০ গ্রাম গাঁজা, মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমাম হোসাইন।

এর আগে ফিল্ড ইন্টেলিজেন্স ল্যান্স কর্পোরাল মোঃ সাইদুল ইসলামের তথ্যের ভিত্তিতে ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মাধবপুর শাহাজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্র আর্মি ক্যাম্পের আওতাধীন হবিগঞ্জের মাধবপুর উপজেলার তাজপুর এলাকায় চিহ্নিত মাদক ব্যাবসায়ীর বাড়িতে ক্যাপ্টেন ইমাম হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।এ অভিযানে ঘটনাস্থল থেকে মাদকসহ ৫ জনকে আটক করা হয়।

আটককৃতদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর