1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাংস্কৃতিক সন্ধ্যায় পারর্ফম করবেন সংগীতশিল্পী রাজু

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

সুনামগঞ্জে ‘বন্ধমহল” আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় মঙ্গলবার পারফর্ম করবেন সাংবাদিক রাজু আহমেদ রমজান। জেলা পর্যায়ে সাংবাদিকতায় পেশাদারিত্বের পাশাপাশি একাধারে তিনি গীতিকার ও সংগীতশিল্পী।

‘ও বন্ধু সোনা বন্ধু আমায় ছেড়ে কোথায় যাও’ ‘আমল নামা ছাড়া সঙ্গে কিছু যাবে না’ গানের মধ্যেদিয়ে সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ হযে উঠেছেন সাংবাদিক রাজু আহমেদ রমজান।

পেশাদার সাংবাদিক ও সংগীতশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিত রয়েছে প্রশাসনজুড়েও। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান সংগীতশিল্পী হিসেবেও চিনেন রাজুকে।

জেলা শহরের আফতাব নগরে “বন্ধুমহল” আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় একই মঞ্চে গাইবেন আফতাব নগর এলাকার বাসিন্দা উদীয়মান তরুণ সংগীতশিল্পী আমীর পাশা। দর্শক-স্রোতা যাকে দ্বিতীয় পাগল হাসান বলে ডাকেন।

রাজু বলেন, সৃজনশীল গুণাবলির অধিকারী আমীর পাশা বেশ ভালো গায়ক। একাধিক অনুষ্ঠানে তার সাথে পারফরম্যান্স করছি। অতুলনীয় গায়কীর পাশাপাশি বন্ধুসূলভ আচরণ তার বড় গুণ। অনুষ্টানে পারফর্ম করবেন স্থানীয় শিল্পীগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর