1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে ৪ পলাতক আসামি গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অভিযানে ৪টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলেন-উপজেলার নাদামপুর গ্রামের মৃত ওয়াতির উল্লাহ পুত্র ইলিয়াছ উদ্দিন( ২৪), শৈলা গ্রামের আব্দুল হাইয়ের পুত্র হাফিজ উদ্দিন (৫০), ওই গ্রামের আব্দুল জলিলের পুত্র ইদন মিয়া (৪০) ও একি গ্রামের আব্দুল হাইয়ের পুত্র শাহাব উদ্দিন (৪৭)।

গতকাল সোমবার রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন পিপিএম দিকনির্দেশনায় ও এস.আই আব্দুল কাদের, এস.আই,কাজল দেব, এসআই মো: আনিসুল ইসলাম, এ.এস.আই ছানেয়ার হোসেন, এএসআই রুহুল আমিনও ফোর্সসহ গোপন সংবাদ ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি জিআর ও ৩টি সিআর মোট ৪টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতাররের সততা নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: কামাল হোসেন পিপিএম। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর