
সিলেট সীমান্ত থেকে কোটি টাকার বেশি মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার (৫ ফেব্রুয়ারি) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, কালাসাদেক, লবিয়া, ডিবিরহাওর, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, বিওপি অভিযান চালায়।
এসময় বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চিনি, বেটনোভেট ক্রিম, হোয়াইট টোন ক্রিম, বডি স্প্রে, ওয়াইল্ড স্টোন পারফিউম, কমলা, সুপারি, ফুচকা, মহিব, বিড়ি, মদ, শিং মাছ, রসুন এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২১ লক্ষ ৪৪ হাজার ৭শ ৫০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ কর হয়।
আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.