
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ভারতীয় গরু, ফুসকা, চিনি ও সুপারি আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। এসব পণ্যের মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা বেশী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে রাতে জেলার বিভিন্ন বিভিন্ন উপজেলা সীমান্ত এলাকা থেকে এসব চোরাই পণ্য আটক করা হয়। এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, দোয়ারা বাজার উপজেলা সীমান্তের বাঁশতলা বিওপি জুমগাঁও নামক স্থান হতে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
এছাড়াও তাহিরপুর উপজেলা সীমান্তের লাউরগড় যাদুকাটা নদী, চানঁপুরের বারেকটিলা, বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর ও জেলার মাটিরাবন এলাকার থেকে মালিকবিহীন অবস্থায় ফুসকা, সুপারি এবং চিনি আটক করা হয়। যার সিজার মূ্ল্য ৫ লাখ ১৬ হাজার টাকা।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে ১৫ লাখ টাকা বেশী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.