1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় মোর্শেদ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাদ্বেশর ইউনিয়নের নতুন বাজার এলাকার শ্রীমঙ্গল রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদ মিয়া একই ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদ মিয়া সকালে নিজ বাড়ি শাহপুর থেকে টমটমযোগে মিরপুর যাচ্ছিলেন। পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত পিকআপ টমটমটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার বিষয়টি সাতগাঁও হাইওয়ে থানাকে জানানো হয়েছে। তারা যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর